Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত আটক করেছে পুলিশ। রবিবার (৮ জুলাই) কৈয়ারবিল পরান সিকদার পাড়া থেকে থাদের আটক করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

আটককৃতরা হলো কৈয়ারবিল পরান সিকদার পাড়ার মৃত মো. ইদ্রিস এর পুত্র ইব্রাহিম খলীল প্রকাশ হোসেন মাঝি(৩৫) তার চাচা মৃত ইসলাম মিয়ার পুত্র আবু ছিদ্দিক (৫৫)।

থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরে দস্যুতায় জড়িত ডাকাত হোসেন মাঝি ও আবু ছিদ্দিককে অভিযান চালিয়ে রবিবার আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রবিবার রাতে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন