কৌশলগত ভুলের কারণে চোরাবালিতে হারিয়ে গেছে বিএনপি’র আন্দোলন : কক্সবাজারে ওবায়দুল কাদের

index

স্টাফ রিপোর্টার :

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের রণ কৌশলে ভুল ছিল। নাশকতা আর সহিংস কর্মকান্ড ছাড়া কোনভাবেই আন্দোলন সফল করতে পারেনি। তাদের আন্দোলন কৌশলগত ভুলের কারণে চোরাবালিতে হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন, হরতাল, অবরোধে জনগণের কোন অংশ গ্রহণ ছিল না। যে কারণে তাদের গণতন্ত্রের অভিযাত্রা সফল হয়নি।

রোববার সকালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রশাসন ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি বার বার অবৈধ বললেও এখন সে অবৈধ নির্বাচন কমিশনের অধীনেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। অর্থাৎ বিএনপি বর্তমান বৈধ মেনে নিয়েই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। তাদের এই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

মন্ত্রী বলেন, অনেকে মনে করেছিল বিএনপি নির্বাচনে না এলে আকাশ ভেঙ্গে পড়বে। কিন্তু সে আশংকা সময়ের পরীক্ষায় অমলুক প্রমানিত হয়েছে।

এসময় কক্সবাজারের ৩টি আসনের নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, হাজী মো: ইলিয়াস, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতাদের উদ্দেশ্য করে আওয়ামীলীগের এই প্রবীণ নেতা বলেন, সরকারের মধ্যে গত ৫ বছরে দল হারিয়ে গেছে। দলকে আজ সকিয়তা নিয়ে নতুন করে পুনঃগঠন করতে হবে। নতুন মডেলে ঢেলে সাজাতে হবে। দলের মধ্যে সরকার আর সরকারের মধ্যে দলকে আনা যাবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন