টেকনাফে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ২

fec-image

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট তৈরির মেশিনসহ ২ যুবককে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সদস্যরা। এসময় জাল নোট বা টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিনের ছেলে নাজমুল (২৮) এবং ২৭ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালামের ছেলে আজিজুর রহমান (৩০)।

রবিবার (২৪ মে) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব জানান, ঈদুল আজহা তথা কোরবানি ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি বাড়িতে জাল নোট তৈরি করছে—এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বিজিবি। আজ রবিবার দুপুরের দিকে তাদের আস্তানায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ ২ যুবককে আটক করতে সক্ষম হয়। আটক নাজমুল ফেরিওয়ালার ছদ্মবেশে ওই ব্যবসা পরিচালনা করতেন বলে জানিয়েছে বিজিবি।

উপ-অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে হাতেনাতে নগদ ৮ হাজার আসল বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের আস্তানা থেকে কম্পিউটার, ল্যাপটপ, টাকা তৈরির প্রিন্টিং মেশিন ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন