‘দীঘিনালায় ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে’

fec-image

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেছেন, দীঘিনালায় প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও প্রতিটি টহলে নিয়োজিত সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা মিলনায়তনে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

ভোট গ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন এসইউপি পিএসসি আরো বলেন, ভোট গ্রহণের পূর্ববর্তী এবং পরবর্তী দিনগুলোতে নিরাপত্তা বাহিনীর সকল সদস্য যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সব সময় আপনাদের পাশে আছে। নিয়মিত টহল এবং প্রাত্যহিক আভিযানের পাশাপাশি, দীঘিনালা জোন কর্তৃক প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও প্রতিটি টহলে নিয়োজিত সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে। সর্বোপরি, সকল ভোটার এবং ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দীঘিনালা জোন কর্তৃক সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হবে। সর্বশেষে তিনি আসন্ন নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী এবং দীঘিনালা জোন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন