মা‌টিরাঙ্গায় শি‌ক্ষিকা ধর্ষণের অভিযোগে ত্রিপুরা যুবক গ্রেপ্তার

fec-image

স্বজা‌তি‌কে দলবদ্ধ ধর্ষণের ২‌দিন না পেরু‌তেই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক চাকমা শি‌ক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাতে  মাটিরাঙ্গার আলু‌টিলা পর্যটন এলাকা হ‌তে তা‌কে গ্রেফতার করা‌ হয়। লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

ঘটনা সূ‌ত্রে জানা যায়, মা‌টিরাঙ্গা আল‌ুটিলা পর্যটনের তারেং এলাকায় স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা পর্যটন এলাকায় আসার সময় তারেং এলাকায় অভিযুক্ত ত্রিপুরা যুবক তাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর রা‌তেই লিটন ত্রিপুরা কে আসামি করে ওই স্কুল শিক্ষিকা মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার তিনি উল্লেখ করেন,সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার সময় লিটন ত্রিপুরা নামের ওই যুবক তাদের পিছু নেয়। তারেং এলাকায় পৌঁছালে লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত যুবক শিক্ষিকার কাছে দশ হাজার টাকা দাবি করে। তখন শিক্ষিকা তার বন্ধুকে টাকা নিয়ে আসতে বললে বন্ধু বিষয়টি সেনাবাহিনী ও স্থানীয়দের জানান। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে এবং মাটিরাঙ্গা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।

​মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, এই ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ত্রিপুরা, ধর্ষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন