Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থায় সনাকে কাজ করার আহবান

sona

স্টাফ রিপোর্টার:
পার্বত্যাঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে সচেতন নাগরিক কমিটি (সনাক) কে কাজ করার আহবান জানিয়েছেন, রাঙামাটির স্থানীয় সাংবাদিক নেতারা। তারা বলেন, পার্বত্য এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে সনাক ও টিআইবিকে আরও গতিশীল করে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানিয়েছেন তারা ।

শনিবার সকাল ১১টায় ‘‘অবাধ ও সঠিক তথ্য প্রবাহ জবাবদিহিতার পথ খুলে দেয়’’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি স্থানীয় একটি হোটেলে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টান্সফারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় এ আহবান জানান সাংবাদিক নেতারা।

এসময় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় পত্রিকা দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রির্পোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমূখ।

সভায় সাংবাদিক নেতারা আরও বলেন, সচ্ছতা ও জবাবদিহিতার অভাবে আজ শিক্ষা ব্যবস্থপনা ভেঙ্গে পরেছে। যোগ্যতা মূল্যায়ন না করে শিক্ষক নিয়োগে ব্যানিজ্য শুরু হয়েছে। তাই পার্বত্যাঞ্চলে শিক্ষিত বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তারা বলেন, পাহাড়ি এলাকার জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানকে দুর্নীতির বিরুদ্ধে আইনগত পরামর্শ প্রদান ও অধিপরামর্শ পরিচালনার মাধ্যমে দুর্নীতির রোধে সক্রিয় ভূমিকা পালন করতে পারে সনাক ও টিআইবি।

তাই তথ্য ও পরামর্শ সেবাকে আরো কার্যকর করতে সনাক ও আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)কে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন