রাজস্থলীতে আরও ২৫ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

fec-image

সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলা আরও ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর।

তৎমধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ৮টি এবং গাইন্দ্যা ইউনিয়নে ১১টি ও বাঙাল হালিয়া ইউনিয়নে ৬টি নতুন ঘর পাবেন উপকার-ভোগীরা। ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফজলুল করিম।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র আজ সোমবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের জানান, আগামী মঙ্গলবার (১১ জুন) মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজস্থলীসহ দেশের বিভিন্ন উপজেলায় উপকার-ভোগীদের হাতে নতুন ঘর হস্তান্তর করবেন। রাজস্থলী উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে আমরা উপকার-ভোগীদের হাতে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিব।

২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা এবং ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আমাদের ইউনিয়নে ইতিমধ্যে গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে রাজস্থলী উপজেলায় ২শত ৫৪টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন