Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রোহিঙ্গারা ফিরে যাবে: যুক্তরাষ্ট্র

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে আবারো জানালেন উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস। তিনি বলেন, রোহিঙ্গারা অধিকার, সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে বলেও  প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২২ অক্টোবর) বিকালে কক্সবাজারের কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে একথা বলেন।

রোহিঙ্গা সমস্যা সমাধান ও রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এর সাথে যুক্তরাষ্ট্রও একযোগে কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারও চাপ দিয়ে যাচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরীর প্রচেষ্টা চলছে।

সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের কোনারপাড়া শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান এলিস ওয়েলস। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাদি জানতে চেষ্টা করেন।

এরপর তিনি কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে বেশকিছু রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন। এছাড়া এলিস রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন আন্তর্জাতিক সেবা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।

রবিবার বিকালে কক্সবাজার পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস।একইদিন বিকালে তিনি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে বৈঠক করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন