লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারের গণতন্ত্র রক্ষার বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: আজিবর রহমান গাজি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মিজানুর রহমান (মিজান)।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি, উপজেলা মহিলালীগের সভানেত্রী কাজল আক্তার, আনোয়ার হোসেন গাজি ও দেবব্রত তালুকদার বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারে সাফল্য তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন