আইফোনেও মিলবে হোয়াটসঅ্যাপ কলিং

তথ্য প্রযুক্তি ডেস্ক:
সাধের আইফোনে হোয়াটসঅ্যাপ করেন, অথচ ভয়েস কলিং হয়না? আর চিন্তা নেই। আইফোন ইউজারদের জন্য নতুন ভয়েস কলিং পরিষেবা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
বুধবার হোয়াটসঅ্যাপ সিইও যান কউম জানান, “আমরা এবার থেকে আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ কলিং চালু করছি।” সংস্থার তরফে জানানো হয়েছে, আইওএস ৮ আপডেটের সঙ্গেই ভয়েস কলিং ছাড়াও মিলবে ডিরেক্ট ছবি ও ভিডিও শেয়ার করার ব্যবস্থা।
অর্থাৎ কেবল ইন্টারনেটের ডেটা খরচ করেই মিলবে পৃথিবীর যে কোনও প্রান্তের বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ। এমনকি ভিডিও শেয়ার করার আগে পাওয়া যাবে ভিডিও ক্রপ করার অপশনও।
Facebook Comment

















