খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা আটক

fec-image

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মাদ কায় কিসলু জানান, শনিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক জনকে এবং বাকিদের শান্তিনগর ও কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলেন, জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা মো. রুবেল।

ওসি কায় কিসলু বলেন, শনিরার রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বোরখান উদ্দিনকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, হাবিবুর রহমান হাবিবকে শান্তিনগর থেকে ও রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন , আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ‘ফেইজ-টু’ অপরেশন চলমান থাকবে বলে জানান ওসি কায় কিসলু।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন