Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

‘বই পড়ি স্বদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে প্রথম জাতীয় গ্রন্থাগার দিবস।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য ‌র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে।

আলোচনা সভায় আরও অংশগ্রহণ করে সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল, জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনষ্টিটিউটের উপ-পরিচালক সুসময় চাকমা।

‌র‌্যালিতে বিভিন্ন পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন