জিম্মি নিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র


‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষিত কোনো গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসে না ওয়াশিংটন, কিন্তু হামাসের ক্ষেত্রে নিয়মটি ভেঙেছে তারা।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় বন্দি থাকা মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে গোপনে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
দুইজন মার্কিন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বুধবার রয়টার্সকে একথা জানিয়েছেন।
রয়টার্স জানায়, তারা এ আলোচনার বিষয়ে হোয়াইট হাউজকে জিজ্ঞেস করেছিল। উত্তরে হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোলারের হামাসের সঙ্গে সরাসরি কথা বলার ‘কর্তৃত্ব’ আছে।
এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাদের অনুসরণ করা কূটনৈতিক নীতি ভেঙেছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত কোনো গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসে না ওয়াশিংটন, কিন্তু এবার হামাসের সঙ্গে আলোচনায় বসে সেই নিয়ম ভাঙল তারা। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেয়।
এই আলোচনায় বিষয়ে অবহিত দুই কর্মকর্তা জানান, কাতারের রাজধানী দোহায় আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে বোলার ও হামাসের কর্মকর্তারা সেখানে বৈঠক করছেন।
হামাসের প্রতিনিধি হিসেবে মার্কিন দূতের সঙ্গে কে আলোচনা করছেন তা পরিষ্কার হয়নি।
এক কর্মকর্তা জানিয়েছেন, বোলার গাজা যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেছেন, “হামাসের সঙ্গে সরাসরি কথা বলার কর্তৃত্ব বোলারের আছে।

















