পানছড়িতে জিপিএ-৫ পেয়ে দু’ভাই-বোনের অভাবনীয় সাফল্য

10888120_802240639846455_1500804401_n

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভাই-বোন মিলে দেখিয়েছে এক অভাবনীয় সাফল্য। আর সাফল্য এসেছে এবারের জেডিসি পরীক্ষায়। জানা যায়, হাফেজ মো: নাজমুল হুদা খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ লাভ করে। অপর দিকে নাজমুল হুদার আপন বোন খুরশীদ জাহান নূরী উপজেলার মধ্যনগর মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে লাভ করে জিপিএ-৫।

এ অভাবনীয় সাফল্য এলাকার মাঝে বইছে খুশীর জোয়ার। তাদের এক নজর দেখার জন্য আসছে বিভিন্ন স্কুল-মাদ্রাসা ছাত্র-ছাত্রী ও উৎসুক এলাকাবাসী। নাজমুল ও নূরী উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির জিয়ানগর গ্রামের মো: আবদুল খালেক ও নাছিমা আক্তারের সন্তান।

ভাই-বোনের এ সফলতা নিয়ে জানতে চাইলে উল্টাছড়ি ইউপির বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের জানান, আমরা আজ বুক ভরা গর্ব নিয়ে বলতে পারি যে অত্র এলাকা বর্তমানে খেলা পড়ায় অনেক দূর এগিয়েছে। তাছাড়া গোল্ডেন জিপিএ ও জিপিএ-৫ পাওয়া দু’ভাই-বোন ও অভিভাবকদের চেষ্টার ফলে এই সফলতা এসেছে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, ভবিষ্যতে যে কোন ধরণের সহযোগিতার হাত তাদের দিকে প্রসারিত হবে।

মুসলিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: আবদুছ ছালাম জানান, তাদের এ সাফল্যে আমরা গর্বিত। অাজ পাড়া গাঁয়ে থেকেও হারিকেনের নিভু নিভু আলোতে পড়ে যে ভালো ফলাফল করা যায় নাজমুল ও নূরীই তার দৃষ্টান্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন