পানছড়িতে তিন পাহাড়ি সংগঠনের বিক্ষোভ

Aoo

পানছড়ি সংবাদদাতা :

খাগড়াছড়ির কমলছড়ি এলাকার সবিতা চাকমা হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পানছড়ির তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম  ও হিল উইম্যান্স ফেডারেশন উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় পানছড়ি ডিগ্রী কলেজ এলাকা হইতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু স্কোয়ারে এসে বিক্ষোভ সমাবেশ করে।

পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি রূপায়ন চাকমা। এ সময় আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রূপন ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলার শাখার সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা ও হিল উইম্যান্স ফেডারেশন পানছড়ি কলেজ শাখার সদস্যা লিজা চাকমা।

বক্তারা জেলার কমলছড়িতে সবিতা চাকমা নামের এক গৃহবধু হত্যা ও মাটিরাঙার রামচিরা এলাকায় সঞ্চিতা ত্রিপুরার ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান। এই ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা আরো বলেন, এসব ঘটনায় জড়িতদের অভিলম্বে গ্রেফতার করা না হলে তীব্র থেকে তীব্রতর আন্দোলন ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন