পার্বত্য মন্ত্রীর পদত্যাগ, যা বললেন সর্বমিত্র চাকমা

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু’র কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।

সোমবার ( ১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সর্বমিত্র বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মহোদয় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি , তিনি অত্যন্ত ভদ্র , মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা , তিনি বিরোধী পক্ষকে কখনো কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাঁকে।

সন্দেহ প্রকাশ করে পোস্টে সর্বমিত্র বলেন, জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন , আভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু , দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তাঁর এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয় না করবেন না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য মন্ত্রী, সর্বমিত্র চাকমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন