পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে : তারেক রহমান

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সব ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে।

রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এক মতবিনিময় সভা তিনি এই কথা বলেন।

যুব সংলাপে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ‘ইয়ুথ পলিসি’ শীর্ষক বিশেষ সংলাপে অংশ নিয়ে তরুণদের বিভিন্ন উদ্যোগ, শিক্ষার্থী ও পরিবেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

এই সময় বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে বন্যা-জলাবদ্ধতা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়াও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেবে বিএনপি।

তারেক রহমান বলেন, দুর্নীতি সহ্য করা হবে না, সরকারের পক্ষ থেকে এমন বার্তা গেলে দেশে অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ কমে যাবে।

অনুষ্ঠানে বিএনপি প্রধান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের পরামর্শ গ্রহণ করেন তিনি।

পলিসি টক শেষে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, পার্বত্য চট্টগ্রাম, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন