পাহাড়ে শান্তি ফেরাতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি

জাতীয় সংসদ

পার্বত্যনিউজ রিপোর্ট :

পার্বত্য জেলাগুলোতে বাঙ্গালী ও পাহাড়ীদের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করে পাহাড়ে শান্তি ফেরাতে যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।

‘পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙালীদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য শান্তিচুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, এ সব এলাকায় নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

তিন পার্বত্য জেলার সকল শূন্যপদে জনবল নিয়োগ সম্পর্কে বেঠকে আলোচনা করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। তিন পার্বত্য এলাকায় জনপ্রশাসন, স্বরাষ্ট্র এবং ভূমি মান্ত্রণালয়ের অধীনস্থ সিভিল প্রশাসনের বিভিন্ন পদে কর্মকর্তা পদায়নের পূর্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরীক্ষিত ও দক্ষ কর্মকর্তা পদায়নের সুপারিশ করা হয় বৈঠকে।

বৈঠকে তিন পার্বত্য জেলায় স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত ইউএনডিপির প্রকল্প সমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও পার্বত্য অঞ্চলের হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন