পেকুয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৩

Coxs Arms recover

পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ায় জমি দখল কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার (৪ ফেব্রয়ারী) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী কেইল্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর ইউনিয়নের ভোলায়াঘোনা এলাকার মৃত নজির আহমদের ওয়ারিশগণ পৈত্রিকসূত্রে প্রাপ্ত দীর্ঘ দিনের দখলীয় জমিতে বুরো মৌসুমের জন্য চাষাবাদ করতে গেলে একই এলাকার আবদুল করিমের নেতৃত্বে ১০/১২ জন শস্বস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে নজির আহমদ গং এর ওয়ারিশগণকে বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এসময় নজির আহমদের তিন মেয়ে আহত হয়। আহতরা হলেন আনোয়ার হোসেনের স্ত্রী নুর আয়েশা(৪৫), আমিনুল হকের স্ত্রী নুরু নাহার (৪০), জখির আলমের স্ত্রী ছেনুআরা বেগম (৩৫)।

এসময় ক্যাডাররা ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আহতরা জানায়, তাদের পিতা নজির আহমদ তাহার বি এস রেকর্ড ৭৬৯ নং খতিয়ানের ১১০৫৬ দাগের জমি দীর্ঘ দিনের ভোগ দখলীয় ছিল। কিন্তু চলতি বুরো মৌসুমে এসে ঐ জমি জোরপূর্বক দখলে নিতে চাই স্থানীয় আবদুল করিম। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।Coxs Arms recover

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন