Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আবুল হাশেম (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সালাহউদ্দীন ব্রিজ এলাকায় এ দু্র্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম পেকুয়া সদর ইউনিয়নের আলীয়া ঘোনা এলাকার মাহমুদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জিয়াবুল বলেন, দ্রুত গতির যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি আবুল হাশেমকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন