পেকুয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় কাবিনা ছাড়াই এক মালয়েশিয়া প্রবাসীর সাথে ১৩ বছর বয়সী  ছাত্রীকে বিয়ে দিয়েছে পরিবার।
৬ষ্ঠ শ্রেণীর এ মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত ৩০ আগস্ট রাতে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা গ্রামের বাসিন্দা করম আলীর বাড়ীতে চাঞ্চল্যেকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বাল্য বিয়ে নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্থক্ষেপ চেয়েছেন স্থানীয় সচেতন মহল।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকার করম আলীর পুত্র সদ্য মালয়েশিয়া ফেরত প্রবাসী আবদুল খালেক একই ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার নুরুতাজ বড় বাড়ীর কাজীর মেয়ে ও বারাইয়াকাটা ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী উম্মে আয়মন(১৩)বিয়ে করেন। এ বালিকা বধু আবদুল খালেকের ফুফাত বোন বলে জানা যায়।

এ ব্যাপারে বারবাকিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে থাকা কাজী মো: শোয়াইবের কাছে জানতে চাইলে তিনি জানান, ওই বিয়েটি পড়ানোর জন্য তাকে ডাকা হয়েছিল ছেলের পরিবারের পক্ষ থেকে কিন্ত মেয়ের বয়স কম হওয়ায় আমি তা নিবন্ধন করিনি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁনের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি জানিনা তবে খোঁজ নেওয়া হবে এবং তা তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন