বৃহস্পতিবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত

fec-image

হরতাল

পার্বত্যনিউজ ডেক্স:

দলের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

বুধবার আপিল বিভাগে নিজামীর ফাঁসির রায় বহাল রাখার পর জামায়াত এই হরতালের কর্মসূচি ঘোষণা করে। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর।

বিবৃতিতে তারা বলেন, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক।

বিবৃতিতে আরো বলা হয়, দেশবাসী এ রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের বিরুদ্ধে নিজামী উচ্চ আদালতে রিভিউ আবেদন করবেন। রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বৃহস্পতিবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন