মনোনয়ন জমা দিলেন ফখরুল, কৃতজ্ঞতা জানালেন দলের শীর্ষ ২ নেতাকে

fec-image

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমান ও খালেদা জিযার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিন পরে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বিএনপির পক্ষ থেকে  আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।

এলাকার জনগণের কাছে আবেদন ও অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা আগে আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন দয়া করে এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।

এদিকে, একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোননপত্র জমা দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বিএনপি, মির্জা ফখরুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন