মাটিরাঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন ।
১২ জুলাই মাটিরাঙ্গা পৌরসভা ও ইউনিয়নের দুর্গম দুর্গত অঞ্চলে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খানের নেতৃত্বে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এর আগে ফটিকছড়িতে স্থাপিত অস্থায়ী ক্যাম্প হতে শনিবার মাটিরাঙ্গা জোন উপঅধিনায়ক মেজর আলতাব মাহমুদ রুবেলের নেতৃত্বে দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্গত পরিবারের মাঝে খাদ্য শষ্য বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌরসভা। পরিবার প্রতি ২০ কেজি হারে পর্যায়ক্রমে (১০ +১.৯) = ১১.৯ মে:টন এবং উপজেলার ৭টি ইউনিয়নে একই হারে (১৮+১৩.১) =৩১.১ মে:টন চাল সংশ্লিষ্ট্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে মাটিরাঙ্গা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর।
















