মেধার ভিত্তিতে পাহাড় ও সমতলের তরুণ একই সুবিধা পাবে : তারেক রহমান

fec-image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন সমতলের তরুণ প্রজন্মের সদস্য যে সুবিধা পাবেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাহাড়ি অঞ্চলের তরুণও একই সুবিধা পাবেন।

রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এক মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারমিতা চাকমার এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

যুব সংলাপে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‘ইয়ুথ পলিসি’ শীর্ষক বিশেষ সংলাপে অংশ নিয়ে তরুণদের বিভিন্ন উদ্যোগ, শিক্ষার্থী ও পরিবেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। এই সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন তিনি।

পারমিতা চাকমা তারেক রহমানের কাছে জানতে চান, ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ও ভূমি নিয়ে পার্বত্য চট্টগ্রামে বহু দিন ধরে চলে আসা টানটান উত্তেজনা, উদ্বেগ, নাগরিক নিরাপত্তা এবং পাহাড়ি নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে বিএনপির ভূমিকাসহ পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা ও সরকারি চাকরি ক্ষেত্রে অংশগ্রহণ ও তাদের স্কিল ডেভেলপমেন্টে বিএনপি কেমন ভূমিকা রাখবে?

উত্তরে তারেক রহমান বলেন, ৭১ সালে যখন যুদ্ধ হয়েছিলো দেশ স্বাধীন করার জন্য তখন কে কোন ধর্মের এটা কিন্তু কেউ দেখে নাই। আবার কে সমতল কে পাহাড়ের এটাও কেউ দেখে নাই। একই ভাবে ২০২৪ সালে যখন আন্দোলন হলো ঠিক সে সময়েও কে কোন ধর্মের কেউ দেখেনি, কে সমতলের কে পাহাড়ের সেটাও কেউ দেখেনি। সো এজ লং ইউর বাংলাদেশি একজন সমতলের তরুণ প্রজন্মের সদস্য যে সুবিধা পাবে পাহাড়ি অঞ্চলের মানুষ হয়ে একজন তরুণও একই সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। আন্দোলন যখন শুরু হলো ২০২৪ সালে, এটতো কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হলো। তখন আমি বলেছিলাম, কিছু ভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির বিভিন্ন পর্যায়ে ৫ শতাংশ কোটা রেখে পুরোটা মেধার ভিত্তিতে হওয়া উচিত। সেটা সমতলের হোক কিংবা পাহাড়ের হোক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, পার্বত্য চট্টগ্রাম, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন