যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শ‌নিবার (৪‌ ফেব্রুয়ারি) যামিনীপাড়া ব্যাটালিয়ন সদরে বন‌ভোজন অনু‌ষ্ঠিত হয়।

উক্ত বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার, কর্নেল মো. আবদুল মালেক। বনভোজন উপলক্ষে আ‌য়ো‌জিত বিভিন্ন প্রকার খেলায় উপ‌স্থিত সকলেই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

এছাড়া নিজস্ব ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অ‌ধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল অফিসার, জুনিয়ার কর্মকর্তা, অন্যান্য পদবীর সদস্য ও অসামরিক কর্মচারীবৃন্দ এবং সপরিবারে বসবাসরত পরিবারবর্গ অনুষ্ঠান উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ২৩‌ বি‌জি‌বি, বার্ষিক বনভোজন, যামিনীপাড়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন