রাজধানী ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৬৭৭ জন


পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন ও অন্যান্য অপরাধে জড়িত ৭৭১ জন রয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া একটি এলজি, রিভলভার (২২ বোর), বিস্ফোরিত ককটেলের টুকরা, অবিস্ফোরিত ককটেল, কাটার, বার্মিজ চাকু, লোহার কুঠার, ছেনা ও স্টিলের করাত, তিনটি একনলা বন্দুক ও তাজা কার্তুজ, দুটি লাল কসটেপ দ্বারা মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু, চারটি ককটেল, নয় রাউন্ড কার্তুজ, ১৫টি কার্তুজের খোসা ও ১০টি রামদা জব্দ করা হয়েছে।

















