শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হচ্ছে

fec-image

শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে জানিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইন হিসেবে প্রকাশের পরই এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদেরও সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এলজিআরডি প্রতিমন্ত্রী, প্রস্তুতি, মীর শাহে আলম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন