parbattanews

শোক-সমবেদনা জানাতে উক্য চিংদের বাড়িতে এলাকার সর্বস্তরের মানুষ

রাঙামাটি জেলা রাজস্থলীতে উক্য চিং মারমাদের বাড়িতে শোক-সমবেদনা জানাতে উপস্থিত হয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। গতকাল সন্ধ্যায় উক্য চিংয়ের মরদেহবাহী এম্বুলেন্স গ্রামে পৌঁছলে আত্মীয়স্বজন, এলাকাবাসীদের আহাজারীতে বাঙালহালিয়ার পরিবেশ ভারী হয়ে ওঠে। এমন মর্মান্তিক মৃত্যু খবর শুনে তাকে দেখতে দুর দুরান্ত থেকে অনেক মানুষ ছুটে এসেছে। কেউ যেন এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না।

আমাদের রাজস্থলী প্রতিনিধি জানান, ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়া রাঙামাটি জেলার রাজস্থলীর সন্তান উক্য চিং মারমার মরদেহ তাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উক্য চিং এর মরদেহ বাহী এম্বুলেন্সটি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজ এলাকায় এসে পৌঁছায়।

উল্লেখ্য, সোমবার বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো ৭ম শ্রেণির ছাত্র রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শিশুটি ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সেখানেই অবশেষে মারা যায় উক্য চিং মারমা।

Exit mobile version