সিলেটে বিএনপির জনসভায় উপস্থিত হয়েছেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই সভায় ইতোমধ্যে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখছেন। বক্তারা বলেন, আমাদের সিলেট থেকেই বিএনপির এই নির্বাচনী প্রচারণার শুভ সূচনা হয়েছে, নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি নির্বাচন শুরু করেছিলেন এই সিলেটের শাহজালাল, শাহপরাণের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। ঠিক একই ভাবে আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানও নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন।
ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। সব মিছিলের আলিয়া মাদ্রাসা মাঠ এখন জনসমূদ্র।
















