রামগড়ে নিরাপত্তা সমন্বয় সভায় বিজিবি কমান্ডার

সীমান্ত এলাকায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বিজিবি নিরাপত্তা দেবে

fec-image

৪৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কনের্ল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি বলেছেন, সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় নিবির্ঘ্নে দুর্গা উৎসব উদযাপনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। হিন্দু ধর্ম অবলম্বি মানুষ যেন আনন্দ- উদ্দীপনার মাধ্যমে তাদের এই বড় উৎসব পালন করতে পারে সেজন্য বিজিবি তাদের পাশে থাকবে। তবে প্রত্যেকে সজাগ থাকতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে কেউ যেন কোন অপতৎপরতা চালাতে না পারে।

বৃহস্পতিবার রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় বিজিবি কমান্ডার এ কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে ৪৩ বিজিবির উপ অধিনায়ক মেজর নূর, সহকারী পরিচালক রাজু আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আলা উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, রামগড় কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন