বাংলাদেশের খেলা দেখতে মাঠে গেলেন জাইমা রহমান


দীর্ঘ ৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দেশের খেলা সরাসরি দেখতে স্টেডিয়ামে এসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামল বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। দুপুর নাগাদ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হন জাইমা রহমান। মাঠে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

















