আলীকদমে বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন জনের মৃত্যু

বান্দরবানের আলীকদমে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক ম্রো শিশু ও কিশোর হামের আক্রান্ত হচ্ছে। বর্তমানে হাম রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৫ জন শিশু কিশোর। এই পর্যন্ত হামের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজন শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এতথ্য জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য মতে, গত এক সপ্তাহের হামের আক্রান্ত হয়েছে ৬১ জন রোগী। ২৯ জনকে ভর্তি করা হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। ২৯ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৩ জন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫ জন রোগী।
আলীকদক শহর থেকে কুরুকপাতা ইউনিয়নের দুরত্ব ৫৫ কিলোমিটার। সেখান থেকে প্রতিটি গ্রামের দুরত্ব ২০ থেকে ৩০ কিলোমিটার। কুরুকপাতা বাজারে একটি মাত্র কমিনিউটি ক্লিনিক রয়েছে সেখানে স্বাস্থ্য কর্মী না থাকায় চিকিৎসা সেবা পাচ্ছে না দুর্গম বাসিন্দারা।
দুর্গম এই প্রত্যন্তঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ম্রোদের বসবাস। সেখানে কোন প্রকার হামের টিকা এখনো পৌছাইনি। যার ফলে এই পর্যন্ত তিন জন শিশু হামের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর প্রতিটি গ্রামে এখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যাতায়াতের ব্যবস্থা না থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ওই এলাকার মানুষ।
স্থানীয় ও জনপ্রতিনিধি জানিয়েছে, দুর্গম কুরুকপাতা বিভিন্ন এলাকায় চিকিৎসা অভাবে হামের আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এছাড়াও হামের টিকা থেকে বঞ্চিত থাকায় এলাকার জুড়ে হামের প্রাদুর্ভাব রয়েছে। প্রতিটি দুর্গম গ্রামে এই রোগের কারণে আতঙ্কে রয়েছে দুর্গম বাসিন্দারা।
কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, দুর্গম ইউনিয়নের মধ্যে কুরুকপাতা একটি ইউনিয়ন। সেখানে টিকা না পেয়ে তিনজন শিশু মৃত্যু হয়েছে। সকালে থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন ভর্তি হয়েছে। এলাকার জুড়ে ঘরে ঘরে এখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবাই আতঙ্কে রয়েছে। আর সেখানে হামের টিকা না দেয়া গেলে ভয়াবহ আকার ধারণ করবে।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মোহাম্মদ হাসান বলেন, এই মুহুর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ভর্তি হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন সহযোগীতায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।















