আলীকদমে হরিণের মাংস পাচারের দায়ে  যুবকের কারাদণ্ড

fec-image

‎বান্দরবানের আলীকদমে বিক্রয়ের উদ্দেশ্যে হরিণের মাংস পরিবহনের দায়ে নুরুল হাকিম(৩০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার রেফার ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত, নুরুল হাকিম (৩০) আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনাজোন ক্যান্টিন সংলগ্ন চেকপোস্টে মোটর বাইক তল্লাশি করে নুরুল হাকিমের গাড়ি থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর ১২ ধারায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়।

‎আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুর আলম বলেন,বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ এর ১২ ধারায় অপরাধীকে ১ মাসের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান, হরিণের মাংস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন