বান্দরবানে ছুটির শেষ দিনে কিছুটা বেড়েছে পর্যটক

fec-image

ছুটির শেষ দিনে কিছুটা পর্যটনকেন্দ্র গুলোতে বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। সকাল থেকেই বিভিন্ন পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যঘেরা এলাকাগুলোতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেকেই শেষ মুহূর্তে ঘুরতে বের হন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছুটির শুরুতে তুলনামূলক কম পর্যটক এলেও শেষ দিনে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে হোটেল, রেস্তোরাঁ এবং পরিবহন খাতেও কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

পর্যটকদের অনেকে জানান, কর্মব্যস্ত জীবনের ফাঁকে স্বল্প সময়ের অবকাশ কাটাতে তারা বিভিন্ন দর্শনীয় স্থানে এসেছেন। তবে ভিড় বাড়ায় কিছু এলাকায় যানজট ও পার্কিং সমস্যারও সৃষ্টি হয়েছে।

হোটেল মোটেল ব্যবসায়ীরা জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছুটির শেষ দিন হওয়ায় সন্ধ্যার পর পর্যটকদের ফেরার চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকাল থেকে শেষ দিনে প্রায় ৩০০ উর্ধ্বে চান্দের গাড়ি ছেড়ে গিয়েছে বিভিন্ন পর্যটন স্পটে। বেশীরভাগ দেবতাখুম, নীলাচল,শৈলপ্রপাত আর চিম্বুক কেন্দ্রে। আর হোটেল মোটেল ৯০ শতাংশ বুকিং হয়েছে। সবচেয়ে আকর্ষণ চাদের গাড়িতে। খোলা আকাশের নীচে হুই হুল্লোড় করে ছুটে যাচ্ছেন পর্যটকরা।

জীপ ও মাইক্রোবাস সমিতি টিকিট কাউন্টার কামাল জানান, সকাল থেকে ষ্টেশন থেকে গাড়ি ছেড়ে গেছে ৪০০ মতন। শেষ দিনেও পর্যটকদের ভীড় জমেছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, শেষ দিনেও প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে।  আশা করছি নির্বিঘ্নে শান্তি পূর্ণভাবে ঘুরে নিজ গন্তব্য ফিরে যেতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন