বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলীকদমে কারিতাসের উদ্যোগে চারা বিতরণ

fec-image
“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য”—এই প্রতিপাদ্যে বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদম উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মালেকসহ প্রকল্পের উপকারভোগীরা।

কারিতাস সিপিপি পিএইপি-২-এর মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় “প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যের আলোকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছপালা কাটা হচ্ছে এবং পাহাড়ে আগুন দেওয়ার কারণেই বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস হচ্ছে। পাহাড়ে গাছপালা ও বনাঞ্চল না থাকার ফলে প্রতিনিয়ত বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী এবং পাহাড়ের পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় এখন দুর্গম কুরুকপাতা রিজার্ভ এলাকায় পানির জন্য হাহাকার করছে লোকজন। তাই জুম চাষের বিকল্প হিসেবে ফলজ বাগান করলে পরিবেশ ও প্রকৃতি রক্ষা পাবে। চাষাবাদে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে উপকারী পোকামাকড় রক্ষা করতে হবে। পাশাপাশি পলিথিনের ব্যবহারের হার কমিয়ে আনার কথাও বলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে সবুজ পৃথিবী গড়তে।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচানোর জন্য সবাই মিলে গাছ লাগিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনসচেতনতার মাধ্যমে গাছ রোপণ করে ভবিষ্যতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ আবাসস্থল ও পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে উপস্থিত লোকজনের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন