আলীকদমে সাত মাসের অন্তঃসত্ত্বা এক ম্রো নারীর মৃত্যু

fec-image

‎বান্দরবানের আলীকদম উপজেলায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের বালুঝিরি এলাকায় হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক ম্রো নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর গর্ভে থাকা ৭ মাসের শিশু সন্তানও মারা গেছে।

সোমবার (১৮ মে) রাত ১০টা ২৩ মিনিটে কক্সবাজারের মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

‎মারা যাওয়া লিমপাও ম্রো (২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বালুরঝিরি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি অংআই ম্রোর স্ত্রী এবং সংসাং ম্রোর মেয়ে।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হলে সকাল ১০ টার দিকে তাঁকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কক্সবাজার এবং পরে মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়।

‎মালুমঘাট হাসপাতালে টানা দুই দিন চিকিৎসা চললেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এ সময় ম্রো ইয়ুথ অর্গানাইজেশন ও পরিবারের সদস্যরা চিকিৎসা ব্যয় বহনে সর্বোচ্চ চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

‎স্থানীয়রা জানান,লিমপাও ম্রো সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে অনাগত সন্তানটির জীবনও নিভে যায়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, মারা যাওয়া লিমপাও ম্রো (২৬) সে নয়াপাড়া ইউনিয়নের বালুর ঝিরি এলাকার সংসাং ম্রো মেয়ে। গত ১৫ মে তাকে হাম ও ডায়রিয়া আক্রান্ত অবস্হায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার অবস্হা খারাপ থাকায় তাকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোও হয়। সেখানেও চিকিৎসা চলাকালীন সময়ে কোন উন্নতি না হওয়ায় পরে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গর্ভে থাকা ৭ মাসের শিশুসহ মারা গেছে বলে নিশ্চিত করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান, ম্রো নারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন