আলীকদমে ইয়াবাসহ আটক যুবককে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

fec-image

‎বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ইয়াবা সেবনকারীকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎বুধবার (২১ মে) বিকেলে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোক্তার সদ্দার পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী হাফেজ আহমেদের বসতঘরে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সদ্দার পাড়ার হাফিজ আহমেদ এর ছেলে ছাদেক হোসেন (২৫)। ‎খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) সারণির ১৭ ধারায় তাকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তার হেফাজতে থাকা ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

‎খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) সারণির ১৭ ধারায় তাকে এক বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তার হেফাজতে থাকা ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, ইয়াবা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন