ভারতের ‘ককরোজ জনতা পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা

fec-image

অবশেষে ভার্চুয়াল জগত থেকে বাস্তব জগতে নেমে এলো ভারতের জেন-জি মুভমেন্টের দল ককরোজ জনতা পার্টি (সিজেপি)। এর অংশ হিসেবে প্রথমে সৌরভ দাস নামে একজন অনুসন্ধানের সাংবাদিককে তারা মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে।

আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সৌরভ দাস সিজেপি’র আত্মপ্রকাশ ঘোষণা করেন। নয়াদিল্লিতে কন্সটিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে আয়োজিত ব্রিফিং চলাকালীন সিজেপি-র মুখপাত্র ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিজেতা দাহিয়া এবং আশুতোষ রাঙ্কা।

প্রথম দিনের প্রেস কনফারেন্সে বিজেপি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সিস্টেমেটিক ব্যর্থতার দায় নিয়ে সরাসরি পদত্যাগ দাবি করেন। এছাড়াও তারা সিবিএসই-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাম্প্রতিক বদলিকে একটি ‘লোকদেখানো’ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন, যা শিক্ষা ব্যবস্থার গভীরতর ও প্রাতিষ্ঠানিক ‘পচন’ দূর করতে ব্যর্থ হয়েছে।

দলটি আনুষ্ঠানিকভাবে আগামী ৬ই জুন যন্তর মন্তরে একটি পরিকল্পিত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং কোনো দলীয় ব্যানার ছাড়াই এতে যোগদানের জন্য ছাত্র, যুবক এবং সকল রাজনৈতিক দলকে খোলা আমন্ত্রণ জানিয়েছে। এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ওই দিন সকালে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে দেশে প্রত্যাবর্তন করবেন।

বাংলাদেশের জেন জি মুভমেন্টের মতোই ভারতের জেন জি পার্টি শিক্ষা সেক্টরকে তাদের প্রাইমারি ফোকাস হিসেবে নির্ধারণ করেছেন। বাংলাদেশের মতোই এই আন্দোলনকে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদল কংগ্রেস কেউই স্বাগত জানায়নি। তাদের অভিযোগ, এটি আম আদমি পার্টির একটি নতুন কৌশল।

উৎস : সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশের ফেইসবুক পোস্ট

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন