দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার সকালে দেশে ফিরেন তিনি।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট দেয়।
জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
গত ২ জুন (মঙ্গলবার) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘটনাপ্রবাহ: খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী
Facebook Comment
















