মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫

fec-image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৬১ ইবি মহালছড়ি জোন সদর-এর আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মোঃ চিশতীর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকা এবং মহালছড়ি সদর ইউনিয়নের কলাবাজার এলাকায় পৃথকভাবে তল্লাশি চালানো হয়।

এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ এরশাদ মিয়া (৪২), নাজমা আক্তার (২৮), শানু আক্তার (৩০), সুখি আক্তার (১৮) এবং জাহাঙ্গীর আলম (৫০)।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের মহালছড়ি থানা-এ হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবারের অভিযোগ ছিল। যৌথবাহিনীর এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহালছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন