দীঘিনালায় ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

fec-image

দীঘিনালা উপজেলায় ৯ ব্যবসা প্রতিষ্ঠা পুড়ে ছাই হয়ে গেছে| শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়| পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে| এতে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন