চকরিয়ায় ৪৯ জনকে স্বরাষ্ট্রমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

fec-image

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি’র বরাদ্দকৃত আর্থিক অনুদানের আওতায় মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌরসভার গরীব, অসুস্থ, অসহায়, দুস্থসহ ৪৯ জন নারী-পুরুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে ইউএনও শাহীন দেলোয়ার সভাপতিত্বে এ আর্থিক অনুদান প্রদান করেন।

আর্থিক অনুদান প্রাপ্তদের মধ্যে নবগঠিত মাতামুহুরী উপজেলার অসুস্থ, গরীব-অসহায় ও দু:স্থ ৪০জন নারী-পুরুষ এবং চকরিয়া পৌরসভার মধ্যে ৯ জনকে এই অনুদান তুলে দেয়া হয়।

উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী (টিপু), চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ নেওয়াজসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এসে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে গেছেন। সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পের সারাদেশে খাল খনন ও পুনঃখনন কাজ, রাস্তাঘাটসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে।

তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকার অসুস্থ, গরীব, অসহায়, হতদরিদ্র মানুষের জন্য সব সময় পাশে রয়েছেন। আজকের এ অনুদান এখানেই শেষ নয়, আগামীতেও ধারাবাহিক বিবেচনায় প্রতিটি এলাকার অসুস্থ ও অসহায় মানুষেরা আর্থিক এ সহযোগিতা পাবেন বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন