১৪ জুন প্রধানমন্ত্রীর সফর ঘিরে চকরিয়ায় ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শন

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া উপজেলায় বেশকিছু প্রশাসনিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাছাড়া চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কক্সবাজার জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) চকরিয়ায় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
তিনি প্রথমে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি স্থান, পৌর বাস টার্মিনাল জনসভার স্থান ও মাতামুহুরী উপজেলার প্রশাসনিক নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত স্থান সরেজমিন পরিদর্শন করেন।
এসময় কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ওসি মনির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন কমিশনার, এএম আলী আকবর, জাহাঙ্গীর আলম ভুট্টো, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুর সাড়ে ১১টার দিকে কোনাখালী ইউনিয়নের বটতলী স্টেশনস্থ নবগঠিত মাতামুহুরী উপজেলার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের জায়গা সরেজমিন পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
তিনি নতুন এ উপজেলার নির্ধারিত প্রশাসনিক মূল পরিষদ ভবনের স্থান, থানা, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা, ফায়ার সার্ভিস স্টেশনের জায়গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান হেঁটে হেঁটে ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশাসনের উপস্থিত বিভিন্ন কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম ও জনসভা সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ছাড়াও সাথে ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, যুগ্ন সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, অর্থসম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নান, উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী, শ্রমিকদলের সভাপতি এনামুল হকসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















