ঈদগাঁওয়ে অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের গর্তে প্রাণ গেল শিশুর

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইজারার নামে খাল থেকে অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তে এবার প্রাণ গেল তানভীর (৮) নামের আরেক শিশুর। একের পর এসব গর্তে প্রাণহানির ঘটনা অব্যাহত থাকলেও প্রশাসন দিব্যি নিরব দর্শকের ভুমিকা পালন করছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভে ফুসছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঈদগাঁও খালের পশ্চিম গজালিয়া অংশে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আউলিয়াবাদ এলাকার নুরুল হাকিমের সন্তান।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু গরমের তীব্রতায় খেলারছলে খালে গোসল করতে নামে। এতে আকস্মিক ভাবে শিশুরা খালে পানিতে ডোবা গভীর গর্তে তলিয়ে যেতে থাকে। অন্য শিশুরা কোন রকমে উঠে আসতে পারলেও শিশু তানভীর ডুবে যায়। অনেক খুঁজাখুঁজির পর শিশুটির লাশ উদ্ধার করে লোকজন।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম শিশুর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বলে নিশ্চিত করেন।

স্থানীয়রা ক্ষোভের সাথে জানান,কতিপয় প্রভাবশালী বালি উত্তোলনের জন্য খালের ঈদগাঁও মৌজার খাল ইজারা নেয়ার নামে নদীর গজালিয়া ও ভোমরিয়াঘোনা মৌজার অংশে অর্ধশতাধিক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে রাত-দিন বালি উত্তোলনের কারণে নদীর বিভিন্ন এলাকায় গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে এসব গর্তে অর্ধডজনাধিক শিশুর অকালে মৃত্যু ঘটলেও উপজেলা প্রশাসন নিরব দর্শকের ভুমিকা পালন করে চলছে রহস্যজনকভাবে। এবারও এ বালিখেকো চক্রের বলি হলো নিষ্পাপ শিশু তানভীর।
এলাকাবাসীকে অবিলম্বে এ অবৈধ বালি উত্তোলনে কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবেন বলে ক্ষোভ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন