ঈদগাঁওয়ে চোরাই মালামাল উদ্ধার ৬ চোর আটক


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে ৬ আসামি গ্রেফতার হয়েছে। এসময় চোরদের স্বীকারোক্তিতে চোরাই মালামালও উদ্ধার করা হয়।
গত শনিবার ( ৬ জুন) দিবাগত রাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার চোরচক্রের ৩ সদস্য হল ঈদগাঁও ইউপির চান্দেরঘোনার মৃত গিয়াস উদ্দিনের পুত্র মোঃ জাহেদুল ইসলাম সিফাত, ইসলামাবাদ ইউপির ৩নং ওয়ার্ড রাবারড্যাম এর নুরুল হুদার পুত্র মোঃ আরাফাত ও চকরিয়া পৌরসভা বর্তমান ঈদগাঁও ইউপির জাগির পাড়ার মৃত গোলাম আকবরের পুত্র ফারুক।
পরোয়ানাভূক্ত গ্রেফতার অপর ৩ আসামি হল ঈদগাঁও ইউপির ভাদিতলার মৃত দলিলুর রহমানের ছেলে মোঃ হোসাইন সোহেল রানা, ইসলামপুর ইউপির পূর্ব নাপিতখালী ডুলাফকির রাস্তার মাথার মৃত লাল মিয়ার পুত্র এলাকার মোঃ বাবুল ও জালালাবাদ ইউপির পশ্চিম মোহন ভিলার মোঃ: কালু প্র: নুরুল হকের ছেলে বেলাল উদ্দিন ।
গ্রেফতার চোরচক্রের সদস্যরা গত ৬ জুন ভোরে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার এনামুল হকের নির্মাণাধীন ভবন থেকে মালামাল চুরির সময় স্থানীয়দের হাতে আটক ড়য়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গত ২ জুন উক্ত এলাকার মো: ফরিদুল আলমের পুত্র খালেদ হোসাইনের বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় লুট হওয়া মূল্যবান মালামালও তাদের স্বাকারোক্তিমতে উদ্ধার করা হয়।
থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।















