মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে টেন্ডার

fec-image

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের স্ক্র্যাপ ইলেক্ট্রিক্যাল ক্যাবল ৩ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকার টেন্ডার হয়েছে।

৫ জুন কোলপাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক আয়োজিত স্ক্র্যাপ ইলেক্ট্রিক্যাল ক্যাবল বিক্রয় সংক্রান্ত উন্মুক্ত টেন্ডার অনুষ্ঠিত হয়। এতে এশিয়ান ট্রেড লিংক প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণ করেন মহেশখালীর ব্যবসায়ী মোস্তফা কামাল, মো. নুরুল আবছার, মো. আলমগীর হোসেন ও মামুনুল ইসলাম মামুন টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন

সূত্রে জানা যায়, টেন্ডার কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ পুরো কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মনীতি অনুসরণ করায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।

টেন্ডার লাভের পর প্রতিক্রিয়ায় মোস্তফা কামাল বলেন, “এ ধরনের উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক টেন্ডার ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টি করে। আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সফল হয়েছি। এজন্য কোলপাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ বজায় থাকবে বলে আশা করছি।”

মো. আলমগীর হোসেন বলেন, “মাতারবাড়ী এখন দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় উদ্যোক্তারা যদি সমান সুযোগ পান, তাহলে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। এই সাফল্য ব্যবসায়ীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে কাজ করবে।”

টেন্ডারে অংশগ্রহণকারী অন্যান্য ব্যবসায়ীরাও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সম্পূর্ণ উন্মুক্ত ও গ্রহণযোগ্য পরিবেশে টেন্ডার কার্যক্রম সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। তারা ভবিষ্যতেও একই ধরনের নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক টেন্ডার ব্যবস্থাপনা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বৃহৎ শিল্প ও বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন