মহেশখালীতে টমটম উল্টে প্রাণ গেল যাত্রীর

fec-image

মহেশখালীতে টমটম গাড়ি উল্টে তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ (২২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালারমারছড়া মিজ্জিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ, কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকালে খোন্দকারপাড়া গ্রামের মোহাম্মদ ফরহাদ তরমুজ নিয়ে চকরিয়া থেকে আসার পথে কালারমারছড়া মিজ্জিরপাড়া এলাকার প্রধান সড়কে কাছে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টমটম গাড়ি উল্টে যায়। এ সময় টমটমের চালক লাফিয়ে বেঁচে গেলেও যাত্রী ফরহাদ গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত ফরহাদ’কে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মালামাল ও টমটম গাড়িটি জব্দ করে ইউনিয়ন পরিষদের দফাদারের কাছে জিম্মায় রাখা হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি কালারমারছড়া পুলিশ ফাঁড়িকে সবিস্তারে জানানো হয়েছে।

মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান বলেন, টমটম উল্টে যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন