রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান

fec-image

নিরাপদ ও উন্নত মানের পর্যটক সেবা নিশ্চিত করা এবং রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট প্রদান করা হয়েছে।

(১২ মার্চ) বৃহস্পতিবার বিকেলে শহরের রিজার্ভ বাজার একটি ব্যক্তিমালিকানাধীন রেস্তোঁতায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম এর পক্ষ থেকে ট্যুর অপারেটর হিল ট্রেকার্স রাঙ্গামাটি-এর সদস্যদের হাতে এই ট্যুর গাইড ভেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল, বিভিন্ন স্টেকহোল্ডার, হাউস বোট ও ট্যুরিস্ট বোট মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

হিল ট্রেকার্স রাঙামাটির পক্ষ থেকে পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন ভেস্ট গ্রহণ করেন।

এসময় পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় মো. হাবীব আজম বলেন, “রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা অপরিসীম। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যুর গাইডদের পরিচিতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধি করতে এই ভেস্ট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পর্যটন খাতের উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।”

তিনি আরও বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাঙামাটিকে একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা এবং রাঙ্গামাটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন