মহেশখালীতে মাংসের বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ১৬ হাজার টাকা

fec-image

পবিত্র শবে কদর উপলক্ষে বাজারে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত মূল্যে গোশত বিক্রির অভিযোগে চারটি পৃথক মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ মার্চ) মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার ও বড় মহেশখালী নতুন বাজারের গরু, মহিষ ও খাসীর গোশতের দোকানে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে অতিরিক্ত দামে মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর বিভিন্ন ধারায় চারটি পৃথক মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রূপম কান্তি পাল।

অভিযান চলাকালে বিক্রেতাদের সতর্ক করে বলা হয়, কোনো অবস্থাতেই গরু বা মহিষের গোশত অতিরিক্ত দামে বিক্রি করা যাবে না। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন